আমাদের হাওর, আমাদের জীবন
আমাদের অ্যাপের আগামী সংখ্যার বিশেষ ই-ম্যাগাজিন সাজানো হচ্ছে সম্পূর্ণ "হাওর"-এর গল্প, রূপ, ইতিহাস ও জীবন নিয়ে। বর্ষার থৈ থৈ জল, হাওরের গৌরবময় ইতিহাস কিংবা বীরত্বগাথা—আপনার কলমে বা ছবিতে উঠে আসুক আমাদের চেনা হাওরের প্রতিচ্ছবি।
আপনি যদি ছাত্র হন কিংবা সাধারণ পাঠক, হাওর নিয়ে আপনার যেকোনো সৃষ্টিশীল লেখা বা ছবি আমাদের কাছে পাঠিয়ে দিন।
হাওরের ইতিহাস ও মুক্তিযুদ্ধ
প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও ১৯৭১-এর মুক্তিযুদ্ধে হাওরের বীর মুক্তিযোদ্ধাদের অবদান, ঐতিহাসিক যুদ্ধের বীরত্বগাথা।
জুলাই বিপ্লব ও ছাত্র আন্দোলন
চব্বিশের জুলাই বিপ্লবে হাওর অঞ্চলের ছাত্র-জনতার ভূমিকা, আন্দোলন বা শহীদের স্মৃতিচারণ।
হাওরের বিশেষ ব্যক্তি ও গুণীজন
বিখ্যাত ব্যক্তিত্ব, বিজ্ঞানী, লেখক, বাউল সাধক (রাধারমণ, শাহ আব্দুল করিম) ও সমাজসেবকদের জীবনী।
হাওরের গল্প ও স্মৃতি
হাওরে বড় হওয়ার অভিজ্ঞতা, নৌকার ভ্রমণ কাহিনী, বর্ষার দিনগুলোর সত্য বা কাল্পনিক গল্প।
হাওরের জীবন ও সংস্কৃতি
উৎসব, নৌকাবাইচ, লোকসংস্কৃতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা।
প্রকৃতি, মাছ ও পাখি
দেশি মাছ, অতিথি পাখি, বিল-হাওরের জীববৈচিত্র্য নিয়ে তথ্যমূলক লেখা।
হাওরের সুখ-দুঃখ (প্রবন্ধ)
আফাল, বন্যা, অকাল বন্যায় ফসলের ক্ষতি ও হাওরবাসীর লড়াইয়ের বাস্তব চিত্র।
ক্যানভাসে হাওর (আঁকা ছবি)
হাওরের নৌকা, মুক্তিযুদ্ধ, জুলাই বিপ্লব বা প্রকৃতির দৃশ্য – নিজের হাতে আঁকা ছবি (ছবি তুলে পাঠাতে হবে)।
উপরে উল্লিখিত বিষয়গুলো ছাড়াও যদি আপনি অন্য কোনো বিষয়ে লিখতে ভালোবাসেন বা পারদর্শী হন, তবে আপনার সেই প্রতিভাকে আমরা স্বাগত জানাই। সাধারণ জ্ঞান, আইটি বা প্রযুক্তির সহজ পাঠ, ছোটদের শিক্ষণীয় কৌতুক, ধাঁধা কিংবা নিজের যেকোনো সৃজনশীল বা তথ্যমূলক লেখা আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার লেখাটি মানসম্মত হলে সেটিও অত্যন্ত গুরুত্বের সাথে ম্যাগাজিনের অন্যান্য পাতায় প্রকাশ করা হবে।